Uncategorized

নবাবগঞ্জে চক্ষু বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের আফতাবগঞ্জ পিপিইপিপি-ইইউ প্রকল্প ইউনিট অফিসের আয়োজনে বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প (চক্ষু বিষয়ক) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় আফতাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পের উদ্ধোধন করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ ফিরোজ আহমেদ।

এই বিভাগের আরও সংবাদ

ক্যাম্পে মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুর, নীলফামারীর ডা. মোঃ মুরাদ ইবনে হাফিজ এবং তার সহযোগী ৯৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করেন এবং ১৫ জন রোগীকে এ প্রকল্পের সহযোগীতায় বিনামূল্যে ছানী অপারেশনের জন্য নির্বাচিত করেন।

এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ফজলুর রহমান, অডিট অফিসর আল আমিন, কারিগরি কর্মকর্তা পুষ্টি মেহেদী হাসান, শাখা ব্যবস্থাপক নাজমুল হুদা, এটিও তমালিকা বিশ্বাস সোহেল রানা, উত্তম বারোয়ার।

এই বিভাগের আরও সংবাদ