ভোলা

ভোলায় মায়ের জন্য ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন ডাক্তার গোলাম রাব্বি

ভোলা প্রতিনিধি: আসন্ন ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী (হাস প্রতিক) ছালেহা আখতার চৌধুরীর পক্ষে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক, রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবি আবদুল্লাহ টুনু চৌধুরী এর বড় ছেলে ডাক্তার গোলাম রাব্বি চৌধুরী সাক্ষর।

সদর উপজেলার বিভিন্ন হাট-বাজার, গ্রামে গ্রামে কর্মী-সমর্থকদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ

ডাক্তার গোলাম রাব্বি চৌধুরী সাক্ষর বলেন, আমার বাবা টুনু চৌধুরী দীর্ঘ দুইযুগ রাজাপুরের মানুষের সেবা করেছেন। বাবার সহযোদ্ধা হিসেবে আমার মা ছালেহা আখতার চৌধুরী ও কাজ করেন।

আমার মা একজন শিক্ষিত এবং নারী নেত্রী। আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে হাস প্রতিকে ভোট দিয়ে আমার মা ছালেহা আখতার চৌধুরী কে বিজয়ী করলে নারীর ক্ষমতায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমি সদর হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগদানের পর সর্বোচ্চ চেষ্টা করছি গরীব মানুষদের সেবা দেওয়ার এবং দিয়ে যাচ্ছি। আমার মাকে নির্বাচিত করে আমাকে আরো ঋণী করবেন। যাতে বেশি বেশি আপনাদের সেবা করতে পারি।

এ সময় পূর্ব ইলিশার ইউপি সদস্য জসিম মেম্বার, এম্বুলেন্স মালিক সমিতির সভাপতি মিলন হাওলাদার, সাংবাদিক ইয়ামিন হোসেন, সাংবাদিক অনিক আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ