ভোলা

ভোলায় গরমে তৃষ্ণা মেটাতে পৌর মেয়রের উদ্যােগে শরবত বিতরণ

ইয়ামিন হোসেন: তীব্র দাবদাহ থেকে পথচারী ও শ্রমজীবীদের স্বস্তি ও তৃষ্ণা মেটাতে ভোলা সদরে শরবত বিতরণ করা হয়েছে। ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির এর উদ্যোগে এ শরবত বিতরণ করা হয়।

সোমবার বেলা বাড়ার সাথে সাথেই ভোলা পৌরসভা সংলগ্ম এ শরবত বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

জানা যায়, তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে ভোলার মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। জীবন জীবিকার তাগিদে তীব্র তাবদাহে বাহিরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এসব মানুষদের একটু স্বস্তি দিতে ও ক্লান্তি নিবারনের জন্য ভোলার পৌর মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির এর উদ্যোগে শরবত বিতরণ করা হয়। এসময় প্রায় দুই হাজার মানুষ শরবত খেয়ে তৃষ্ণা নিবারণ করেন।

এদিকে মেয়র মনিরুজ্জামান মনির এর এমন উদ্যােগকে স্বাগত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে পথচারীরা।

এই বিভাগের আরও সংবাদ