আইন ও আদালত

আপিল বিভাগে নতুন ৩ বিচারপতি নিয়োগ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন তিন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এ নিয়ে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৮ জনে।

আজ বুধবার (২৪ এপ্রিল) সংবিধানের ৯৫(১) ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে তাদের নিয়োগ দেন রাষ্ট্রপতি।

এই বিভাগের আরও সংবাদ

হাইকোর্ট বিভাগ থেকে নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন- বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম এবং বিচারপতি কাশিফা হোসেন।

রাষ্ট্রপতি এই তিন বিচারপতির নিয়োগ দেওয়ার পর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

আইন সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগে কর্মরত তিনজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন।

বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি রয়েছেন। তিনজনের নিয়োগ দেওয়ায় আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৮ জনে।

এই বিভাগের আরও সংবাদ