আইন ও আদালত

তিন মামলায় মামুনুল হকের জামিন

নাশকতার তিন মামলায় জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক।

বুধবার (২৪ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

এই বিভাগের আরও সংবাদ

এদিন তার পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। শুনানি শেষে বিচারক এসব মামলায় তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

মামুনুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, তিনটি মামলার মধ্যে দুটি পল্টন ও একটি মতিঝিল থানার। এর মধ্যে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে ঘিরে সহিংসতার ঘটনায় ২০১৩ সালে একটি মামলা হয়। অপরদিকে ২০২১ সালের নাশকতার অভিযোগে আরও দুটি মামলা হয়। এসব মামলা এখনো তদন্তাধীন।

এই বিভাগের আরও সংবাদ