বাগেরহাট

জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের লহ্ম্যে কোস্ট গার্ডের টহল

সুমন,মোংলা(বাগেরহাট) সংবাদদাতা: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে লঞ্চ,খেয়া,ফেরি ঘাট সমূহে নিরাপত্তা টহল প্রদান করছে কোস্ট গার্ড পশ্চিম জোন।

আজ বুধবার(১০ এপ্রিল)দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ মুনতাসীর ইবনে মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ

কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো: মুনতাসীন বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক খুলনার রুপসা, কয়রা, নলিয়ান,বাগেরহাটের মোংলা, শরণখোলা এবং কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ,খেয়া,ফেরি ঘাট সমূহে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাধারণ জনগণের নিরাপত্তার লক্ষ্যে টহল প্রদান, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট/নৌযান সমূহে তল্লাসী এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম চালমান।

কোস্ট গার্ডের এ কার্যক্রম ২৪ ঘন্টা অব্যাহত আছে এবং ঈদ উল-ফিতর পরবর্তী যাত্রীসাধারণের নিরাপদ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ