২৭ জেলেকে উদ্ধার করে ফেরত পাঠালো ভারতীয় কোস্টগার্ড


সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকা জীবিত ২৭ জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করলেন ভারতীয় কোস্ট গার্ড।
আজ শুক্রবার (৫-এপ্রিল)সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
চট্টগ্রামের কুতুবদিয়া হতে “এফভি সাগর-০২” নামক একটি ফিশিং বোট ২৭ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে পহেলা এপ্রিল সমুদ্রে যায়। অতঃপর ০৪ এপ্রিল ২০২৪ তারিখ এবং বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১টার দিকে হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে স্রোতে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে।ভারতীয় কোস্ট গার্ড অতি দ্রুত জেলেসহ বোটটিকে উদ্ধার করে এবং বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করে। পরবর্তীতে ০৪ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় ভারতীয় কোস্ট গার্ড ২৭ জন জেলেসহ উক্ত বোটটিকে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করে।জেলেকে প্রয়োজনীয় খাবার এবং চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং বর্তমানে শারিরীকভাবে সুস্থ আছে। জেলেদের বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।





