আইন ও আদালত

আদম তমিজি হকের জামিন

সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। মঙ্গলবার (০২ এপ্রিল) দেওয়া জামিনের বিষয়টি বৃহস্পতিবার (০৪ এপ্রিল) জানিয়েছেন তার আইনজীবী।

এই বিভাগের আরও সংবাদ

উল্লেখ্য, আদম তমিজী হক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত কথা লিখেছিলেন। এ অভিযোগে তার বিরুদ্ধে রাজধানীর দক্ষিণখান থানায় একটি মামলা হয়। পরে গত ১০ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আদালতে জানানো হয় যে, গ্রেপ্তারের পর আদম তমিজি হকের আচরণ ও কথা অসংলগ্ন মনে হয়। ডিবির কাছে মনে হয়েছে তার চিকিৎসা প্রয়োজন। পরে আদালতের নির্দেশে জাতীয় মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। মানসিক হাসপাতালে নয়জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে একটি বোর্ড গঠন করা হয়।

গ্রেপ্তারের ২৫ দিনেও তাকে আদালতে হাজির বা তার শারীরিক অবস্থা সংক্রান্ত কোনো মেডিকেল প্রতিবেদনও দাখিল না করায় তাকে হাজিরের নির্দেশ দিয়েছিলেন অপর একটি আদালত।

সে অনুযায়ী ৪ জানুয়ারি বিকেল ৩টা ২০ মিনিটের দিকে হাসপাতাল থেকে আদালতে হাজির করা হয় আদম তমিজি হককে। এরপর ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। সাড়ে ৩টার দিকে তাকে এজলাসে তোলা হয়।

এ সময় তার আইনজীবী জামিন আবেদন করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে তার জামিন নামঞ্জুরের পর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ