Uncategorized

যশোরে নিখোঁজের ১দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নাজিম উদ্দীন জনিঃ যশোরে নিখোঁজের একদিন পর জোনাকি (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে শহরের রেলগেট মডেল মসজিদের পিছেনের ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শিশুটি বেনাপোল পোর্ট থানার পুড়াবাড়ি গ্রামের শাহিন তরফদারের মেয়ে।

এই বিভাগের আরও সংবাদ

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু জোনাকি বেনাপোল থেকে গত ৭দিন আগে তার সৎ মায়ের কাছে বেড়াতে যশোর আসে। এরপর গত সোমবার সকাল ১০টা থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ শিশুটির সৎমা কোহিনুর বেগম তাকে হত্যা করে লাশ ডোবায় ফেলে রেখেছে।

এবিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুকুরে লাশ পাওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটির লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

এই বিভাগের আরও সংবাদ