মাগুরা
মাগুরায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু


মতিন রহমান, মাগুরা: মাগুরার মহম্মদপুরে বজ্রপাতে দুই যুবক মারা গেছে। বৃহস্পতিবার বিকালে বজ্রসহ বৃষ্টিপাত হয়। এসময় বজ্রপাতে মহম্মদপুর উপজেলার কানুটিয়া গ্রামের জামান মির্জার ছেলে তন্ময় মির্জা (২২) মারা যায়। এছাড়া একই এলাকার চরপাড়া গ্রামের আফরান শেখের ছেলে ওমেদ শেখ ২০) মারা যায়।
বৃহস্পতিবার (২৮মার্চ) বিকালে বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
স্বজন ও এলাকাবাসী জানায়, সারাদিন আকাশ পরিষ্কার ছিলো। দুপুরে হঠাৎ করে আকাশে মেঘ দেখা দেয়। এসময় বৃষ্টির ভিতর লোকেরা ছুটাছুটি করে নিরাপদ স্থানে যায়। হঠাৎ বজ্রপাত হলে রাস্তায় থাকা যুবকের মৃত্যু হয়। এতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তন্ময় মিজা মাদ্রাসার ছাত্র এবং কোরআনের হাফেজ বলে জানা গেছে।





