ভোলা

ছেলামত সর্দার আওয়ামীলীগের নিবেদিত মানুষ ছিলেন: জানাজা নামাজে মজনু মোল্লা

ইয়ামিন হোসেন: ছেলামত সর্দার আওয়ামীলীগের নিবেদিত মানুষ ছিলেন। দলের দুর্দিনে পায়ে হেটে মিছিল নিয়ে ভোলা গেছেন কিন্তু আমরা বা আমাদের দল তার জন্য তেমন কিছু করতে পারিনি বলে জানান জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।

আজ দুপুরে পূর্ব ইলিশার প্রবীণ আওয়ামীলীগ নেতা ছেলামত সর্দারের জানাজা নামাজে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ

মজনু মোল্লা আরো বলেন, মরহুম ছেলামত সর্দার আমার খুব কাছে মানুষ ছিলেন। তার পরিবারের পাশে আমরা সব সময় থাকবো।

ইলিশা মডেল কলেজ মাঠে জানাজায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ, সাবেক সির্ভিল সাজন ডাক্তার মিজানুর রহমান, অধ্যক্ষ (অবঃ) আলহাজ্ব মফিজুল ইমলাম, পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, আওয়ামীলীগ সভাপতি সরওয়ার্দী মাষ্টার, একে এম রুহুল আমিন, সহ-সভাপতি হোসেন মিয়া, ছাঈদ আলী জমাদারপ্রমুখ।

মরহুম জানাজা নামাজ পরিচালনা করেন তার জামাতা ইসলামীক ফাউন্ডেশন এর কর্মকতা মাওলানা নুরনবী।
উল্লেখ : মরহুম ছেলামত সর্দার দীর্ঘদিন অসুস্থ্য ছিলেন। আজ ২৭শে মার্চ ভোরে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

এই বিভাগের আরও সংবাদ