বাগেরহাট

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত এক

সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা মালোপাড়া মন্দিরের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত এক ও গুরুতর আহত এক।

সড়ক দুর্ঘটনায় কবলিত ব্যাক্তিরা হলেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ঝিনাইখালি এলাকার কবির শেখের পুত্র পিলিয়ন রাব্বি (২০) ও অপরজন কুলটিয়া এলাকার মৃত ফারুক হোসেনের পুত্র সাকিব (১৭) । মঙ্গলবার (১৯ মার্চ) আনুমানিক বেলা ১১ টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ।

এই বিভাগের আরও সংবাদ

প্রত্যক্ষদর্শিতা জানান, একটি অটোভ্যান ও মটরসাইকেলের মধ্যে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই জন পিলিয়ন রাব্বি ও সাকিব গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে যাওয়ার পথে পিলিয়ন রাব্বির মৃত্যু হয় এবং অপর জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গৌরম্ভা ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থায় গুরুতর হওয়ায় খুলনায় পাঠানো হয়। পথিমধ্যে রাব্বি নামক ব্যাক্তি মারা গেছে বলে জানতে পেরেছি।

এই বিভাগের আরও সংবাদ