Uncategorized

ঘোড়াঘাটে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের উপজেলা পর্যায়ে কৃষি, মৎস্য ও প্রাণী দপ্তরের সেবা সমূহ সম্পর্কিত ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১৫ জন উপকারভোগী অংশ গ্রহণ করেন।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস সেমিনার কক্ষে গ্রাম বিকাশ কেন্দ্রের প্রসপারিটি প্রকল্পের ওসমানপুর অফিসের আয়োজনে ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন, প্রকল্পের টেকনিক্যাল অফিসার কমিউনিটি মবিলাইজেশন বিধান বাস্কে।

এই বিভাগের আরও সংবাদ

এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার বিপ্লব কুমার দে, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মো. আজমত আলী, প্রোগ্রাম অফিসার জীবিকায়ন মো. হাবিবুর রহমান, সহকারী কারিগরি কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও দীপক কুমার প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ