Uncategorized

লামাঝিঙ্গাবাড়ি মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লামা ঝিঙ্গাবাড়ি কাপ্তানপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রোববার (১৭মার্চ) অনুষ্ঠানকে কেন্দ্র করে নানান আয়োজন দিনটিকে উদযাপন করা হয়।

পরে মাদ্রাসা হলরুমে এক আলোচনা সভার আয়েজন হয়। মাদ্রাসা সুপার মাওলানা মোরতজা আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সহাকারী সুপার মাওলানা কামাল উদ্দিন, সহকারী মৌলবী শামসুল করীম, মাওলানা বিলাল উদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ, এবাদুর রহমান, সাইদুল ইসলাম, সালেহ আহমেদ, মাওলানা আবু বক্কর প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন।

এই বিভাগের আরও সংবাদ

পরে মাদ্রাসা সুপার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ