রাজধানী

বনানীতে নির্মাণাধীন ভবনে আগুন

রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত বনানীর একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে।

বৃহস্পতিবার দুপুর ২টা ৪২ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

এই বিভাগের আরও সংবাদ

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বনানীর ৪ নম্বর রোডের এফ-ব্লকের ১৯ নম্বর বাড়ি সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনে আগুন লাগার খবর পান।

তিনি আরও জানান, তিনটি ইউনিট সেখানে কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এই বিভাগের আরও সংবাদ