আইন ও আদালত

রমজানে হাইকোর্টের নতুন সময়সূচি নির্ধারণ

রমজানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অফিস ও আদালতের কার্যক্রম পরিচালনার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুন্সী মো. মশিয়ার রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।

এই বিভাগের আরও সংবাদ

এতে বলা হয়, রমজান মাসজুড়ে সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

অন্যদিকে হাইকোর্ট বিভাগে দাপ্তরিক কার্যক্রম রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। আর শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।

এই বিভাগের আরও সংবাদ