পুঠিয়ায় ওলামা পরিষদের ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত


ব্যুরো রাজশাহীঃ পুঠিয়ায় ওলামা পরিষদের ইসলামি মহাসম্মেলন সুন্দর ভাবে শেষ হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বাদ আসর হতে শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত। উক্ত ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুঠিয়া-দুর্গাপুরের সাংসদ আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু। অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন, কাটাখালি জামিয়া উসমানিয়া মাদ্রাসার মহতামিম আল্লামা জামাল উদ্দীন মাহমুদ সন্দিপী, উক্ত ইসলামী মহাসম্মেলনে আলোচনা পেশ করেন, মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী ঢাকা।
পুঠিয়া ওলামা পরিষদের আয়োজনে পুঠিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলামা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও পুঠিয়া ওলামা পরিষদের সাধারণ সম্পাদক ও মদিনাতুন তৈয়বার মহতামিম খাদেমুল ইসলামের সঞ্চালনায় উক্ত ইসলামী মহা সম্মেলনে বক্তব্য রাখেন, পুঠিয়া ওলামা পরিষদের সভাপতি মুফতী আতিকুর রহমান, ওলামা পরিষদের সহ-সাধারণ সম্পাদক ও মাদ্রাসাতুল ইমদাদিয়ার মহতামিম মসিউর রহমান, ওলামা পরিষদের অর্থ সম্পাদক ও পুঠিয়া মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতিক কেন্দ্রের ইমাম জাহিদুল ইসলাম প্রমুখ। ইসলামী মহাসম্মেলনের উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা ওলামা পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণেরা।





