বাগেরহাটে ডিবি পুলিশের অভিযানে ৪০কেজি গাঁজাসহ আটক ২


সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: বাগেরহাটের মোল্লারহাট উপজেলার বোয়ালিয়া এলাকা থেকে গাঁজা সহ দুই মাদককারবারিকে আটক করেন ডিবি পুলিশ।
বুধবার (২৮ফেব্রুয়ারি)ঢাকা-খুলনা বিশ্বরোডের মোল্লারহাট উপজেলার বোয়ালিয়া মোসার্স সাগর ফিলিং স্টেশন সামনে থেকে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেন।
আটককৃত মাদককারবারি হলেন চট্টগ্রাম জেলার ভুজপুর থানার করইবাগান গ্রামের মো:জয়নুল আবেদিনের ছেলে মো:আবুল হোসেন ওরফে ইদু (৩২)ও একই জেলার উদিয়া পাথর গ্রামের মো:রমজান আলীর ছেলে মো:সাইফুল ইসলাম(২৮)।
বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা ইনসার্জ(ওসি)স্বপন কুমার রায় জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-খুলনা বিশ্বরোডের মোল্লারহাট উপজেলার বোয়ালিয়া মোসার্স সাগর ফিলিং স্টেশন সামনে থেকে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোল্লারহাট থানায় মামলা রুজু প্রকৃয়াধীন রয়েছে।





