Uncategorized

বুধবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

গ্যাস সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ

সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ৫ দাবিতে বুধবার ভোর থেকে সিলেটের পরিবহন শ্রমিকরা অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করবেন। প্রয়োজনে পুরো সিলেট বিভাগ অচল করে দেওয়ার হুঁশিয়ারী দেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ