বাগেরহাট

মোংলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: মোংলায় যথামর্যাদায়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষ্য জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের পর সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি’র নের্তৃত্ব প্রভাতফেরি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোংলা পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়।

এই বিভাগের আরও সংবাদ

এসময় আশপাশের স্কুল-কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রী ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এর আগে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, সহকারী কমিমনার (ভূমি) মো. হাবিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী।

এই বিভাগের আরও সংবাদ