অফিসার্স ক্লাব ঢাকা নির্বাচন ২০২৪; ভাইস চেয়ারম্যান পদে এম. খালিদ মাহমুদ দোয়া প্রার্থী


আসন্ন অফিসার্স ক্লাব ঢাকা নির্বাচন ২০২৪ এ ভাইস চেয়ারম্যান পদে এম. খালিদ মাহমুদ (অবসরপ্রাপ্ত যুগ্মসচিব (৮৪ ব্যাচ) ও ভাইস চেয়ারম্যান, অফিসার্স ক্লাব ঢাকা) ১নং ব্যালটে দোয়া, সমর্থন ও ভোট প্রার্থী। তার সদস্য নং ৮৭৫। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এম.এস.এস সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, আগামী ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ১০.৩০ পর্যন্ত ক্লাব মিলনায়তন ভবনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এম. খালিদ মাহমুদ বলেন, গত ২০ বছর নির্বাহী কমিটি’র ‘সদস্য’, ‘যুগ্ম সম্পাদক’ ও ‘ভাইস চেয়ারম্যান’ পদে থেকে সকল সুখ-দুঃখে আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো এ অঙ্গীকার করছি ইন-শা-আল্লাহ!!
কর্ম পরিকল্পনা:
১. ক্লাবের সকল কার্যক্রম ডিজিটালাইজড করা
২. ক্লাব সদস্যদের হালনাগাদ তথ্য সম্বলিত একটি সুদৃশ্য নির্দেশিকা প্রকাশ করা
৩. নতুন ক্লাব ভবনে সদস্যদের প্রবেশের ক্ষেত্রে কার্ড পাঞ্চ সিস্টেম চালু করা
৪. সিনিয়র ও জুনিয়র কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা করা
৫. ক্লাবের অফিস কার্যক্রমে পুরোপুরি পেশাদারীত্ব আনয়ন করা ।





