রাজধানী

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪১১ পিস ইয়াবা, ১১০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৭ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৩০ গ্রাম আইস মদ উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

সোমবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা রুজু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ