আইন ও আদালত

কারামুক্ত হলেন বিএনপি নেতা প্রিন্স

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে কারাগার থেকে মুক্তি পান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গত বছরের ৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেন, প্রিন্সকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ