Uncategorized

শ্রীনগরে ইউপি সদস্য শাহানাজ বেগমের ইন্তেকাল

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের ৪, ৫, ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য শাহানাজ বেগম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……..রাজিউন)।

তিনি বুধবার ভোর ৫ টার দিকে শ্রীনগর ইউনিয়নের গাজালহাঁটি নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এই বিভাগের আরও সংবাদ

শাহানাজ বেগম সাবেক ইউপি সদস্য মো. মোফাজ্জল হোসেনের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, এক কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।

বুধবার বাদ যোহুর শ্রীনগর স্টেডিয়াম মাঠে মরহুমার জানাজা নামাজ শেষে উপজেলার কুশুরীপাড়া কবরস্থানে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া চান।

এই বিভাগের আরও সংবাদ