বাগেরহাট

ফকিরহাটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: বাগেরহাটের ফকিরহাটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাক চালক নিহত হয়েছেন। আজ সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় চালকের সহকারি জাহাঙ্গীর সরদার গুরুতর আহত হয়েছেন।

নিহত ট্রাক চালক মো:সোহাইব হোসেন সাতক্ষীরা জেলা সদরের রসুলপুর এলাকার নজরুল ইসলামের ছেলে।এবং আহত জাহাঙ্গীর সাতক্ষীরা সদরের মো:বাবর আলী সরদারের ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো:সাজাহান মিয়া বলেন, চট্টগ্রাম থেকে বিটুমিন বোঝাই করে ট্রাকটি মোংলায় যাচ্ছিলো পথিমধ্যে ফকিরহাটের বৈলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ট্রাকটি আটকে যায়। এসময় ট্রাক ড্রাইভার ঘটনাস্থলে নিহত এবং চালকের সহযোগী আহত হয়েছেন। আহতকে উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ