বাগেরহাট

বাগেরহাটে গাঁজাসহ আটক ১

সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা : বাগেরহাটের চুলকাটি বাজার এলাকা থেকে ৮০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল সন্ধ্যায় চুলকাটি বাজার এলাকায় থেকে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত যুবক হলেন উপজেলার সুনগর গ্রামের মো:লুৎফর শেখের ছেলে মো: মুরাদ শেখ (২৮)।

এই বিভাগের আরও সংবাদ

চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিকাশ চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চুলকাটি বাজার হতে সন্ধ্যা সাতটার দিকে ৮০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেফতার মুরাদ শেখের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ