বাগেরহাট

রামপালে ভেজাল সার বিক্রি, যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের রামপালে ভেজাল সার বিক্রির অপরাধে হাফিজুর রহমান নামে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ জানুয়ারি ) বিকালে রামপাল উপজেলার ফয়লাহাট বাজারে ওই অভিযান চালিয়ে সিনজেনটা কোম্পানির ভেজাল নকল গ্রোজিন সার ৫০ প্যাকেট (১ কেজির) এবং থিয়োভিট ৯০ প্যাকেট (১ কেজির) প্যাকেট। মোট ১৪০ কেজি ভেজাল সারের মূল্য ৭০ হাজার টাকা। অভিযানে দণ্ডপ্রাপ্ত সার পরিবহনের সময় মিনি ট্রাক এর মালিক সাতক্ষীরার হরিশপুর গ্রামের হাফিজুর রহমান।

এই বিভাগের আরও সংবাদ

রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওলিউর রহমান জানান, রামপাল উপজেলার ফয়লাহাট বাজারে ভেজাল সার বিক্রয় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হাফিজুর রহমানের মিনি ট্রাকে থাকা ভেজাল সার গ্রোজিন সার ৫০ প্যাকেট (১ কেজির) এবং থিয়োভিট ৯০ প্যাকেট (১ কেজির) প্যাকেট। ১৪০টি প্যাকেট জব্দ করা হয়। আটককৃত এই ভেজাল সার ১৮ মাইল, ডুমুরিয়া, খুলনা হতে এই পিকাপ এ করে ফয়লা বাজারে বিক্রয় করার জন্য আনা হয়েছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন দিপু জানান, ভেজাল সার বিক্রির অপরাধে হাবিবুর রহমানকে ৭ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আর জব্দকৃত মালামাল উপজেলা কৃষি কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ