রাজনীতি

জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ

জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ। সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। এতে কার্যনির্বাহী সংসদের সদস্যরা অংশ নেবেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া রোববার (২১ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ

তিনি জানান, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে জরুরি সভাটি অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যরা অংশ নেবেন।

এই বিভাগের আরও সংবাদ