রাজধানী

চকবাজারে সোলায়মান টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর চকবাজারের সোলায়মান টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ৬তলা ভবনের নিচতলায় ২টি দোকানে আগুন দেখা যাচ্ছে।

শনিবার সকাল ৯টার দিকে টাওয়ারের নিচ তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।

এই বিভাগের আরও সংবাদ

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, সকাল ৮টা ৫৯ মিনিটে চকবাজারের সোলায়মান টাওয়ার নিচ তলায় দুইটি দোকানে আগুন লাগার খবর আসে। এই সংবাদ পাওয়ার পর আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এছাড়া আগুনের হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও সংবাদ