বাগেরহাট

শীতের রাতে কম্বল বিতরণ করলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা

সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: শীতকে উপেক্ষা করে দায়িত্বের ভারে বিভিন্ন এলাকা ঘুরে দরিদ্র ও অসহায়দের মাঝে শীতের কম্বল বিতরণ করেছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল।

শনিবার (১৩ জানুয়ারি) রাতে কম্বল নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দরিদ্র,অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করতে দেখা গেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল ও সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমানকে।

এই বিভাগের আরও সংবাদ

জানা গেছে, উপজেলার পৌর শহরের মামার ঘাট এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় ঘুরে ঘুরে অসহায়,দরিদ্র, বিধবা ও ছিন্নমূল মানুষদের চিহ্নিত করে তাদের হাতে তিনি এ কম্বলগুলো বিতরণ করেন।

মোংলা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল বলেন, তারা যাতে শীতে কষ্ট না পায় সেজন্য প্রকৃত শীতার্ত মানুষদের খুঁজে কম্বল বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বার্হী অফিসারের এধরণের কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ও সুধীজনেরা।

এই বিভাগের আরও সংবাদ