শীর্ষ নিউজ

রাজধানীতে আওয়ামী লীগের জনসভার তারিখ ঘোষণা

আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৮ জানুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আমরা বিএনপিকে বলবো সত্য মেনে নিয়ে ইতিবাচক রাজনীতি করুন, গণতন্ত্রের মৌলিক নীতি অনুসরণ করুন, সংবিধান বহির্ভূত রাজনীতি পরিহার করুন নতুবা ইতিহাসে আস্তাকুঁড়ে আপনাদের নিক্ষিপ্ত হতে হবে। বিএনপি-জামায়াত এবারও ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের সকল ষড়যন্ত্রের জবাব ব্যালটের মাধ্যমে মানুষ দিয়ে দিয়েছে। বারবার নির্বাচন বর্জন করে বিএনপির জন্য এখন আগামী ৫ বছর অপেক্ষা করা ছাড়া আর কোনোকিছুই করণীয় নেই।

এই বিভাগের আরও সংবাদ

ওবায়দুল কাদের বলেন, তাদের সকল অভিযোগ বাস্তবতা বিবর্জিত, ভিত্তিহীন এবং মনগড়া। আজ সকালেও বিএনপি নেতা মঈন খান প্রেস ব্রিফিংয়ে মিথ্যাচার করে সাংবাদিকদের সামনে বক্তব্য দিয়েছেন। এমন মিথ্যাচারই আজকে তাদের এমন করুণ পরিণতির জন্য দায়ী। এ সময় অপরাজনীতির জোরে এই দেশে জনগণের রায় পাওয়া সম্ভব নয়- মানুষ তা বিএনপি-জামায়াতকে দেখিয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এই বিভাগের আরও সংবাদ