Uncategorized

ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে নির্মিত আধুনিক পাবলিক টয়লেটের উদ্বোধন

মামুনুর রহমান, ঈশ্বরদী, পাবনা: সেবার মান উন্নত করার লক্ষে নানা প্রকার সুবিধা যুক্ত করে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে নির্মিত আধুনিক পাবলিক টয়লেটের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে কিম্বার্লি ক্লার্ক ও ওয়াটারএইড বাংলাদেশের প্রায় সাতান্ন লাখ টাকার আর্থিক ও কারিগরি সহায়তায় এবং ইএসডিও এর পক্ষ থেকে নির্মিত পাবলিক টয়লেটটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পশ্চিম রেলওয়ের মহা-ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

এই বিভাগের আরও সংবাদ

এসময় পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক শাহ্সুফি নূর মোহাম্মদ,পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনোয়ার সুমন, পাকশী বিভাগীয় যন্ত্র প্রকৌশলী লোকো আশিষ কুমার মন্ডল, পাকশী বিভাগীয় ক্যারেজ ও প্রকৌশলী মোমতাজ উদ্দিন,পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, পাকশী বিভাগীয় টেলি কমিউনিকেশন প্রকৌশলী রাজিব বিল্লাহ,পাকশী বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা রিফাত শাকিলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্নাসহ বিভিন্ন মিয়িার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এই আধুনিক টয়লেটে যে সকল ব্যবস্থা রয়েছে তার মধ্যে নারী ও পুরুষের জন্য পৃথক টয়লেট ব্যবস্থা, নারীএ্যাটেন্ডেন্ট দ্বারা নারীদের সেবা প্রদান, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য পৃথক টয়লেট ব্যবস্থা, গোসলের ব্যবস্থা, মাতৃদুগ্ধ পান ও শিশু পরিচর্যার ব্যবস্থা, নারীদের মাসিক ব্যবস্থাপনা, লকার সুবিধা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা। ইএসডিও পরিচালিত স্বয়ংক্রিয়ভাবে টিকেট সংগ্রহ করে টয়লেট ব্যবহারকারীরা সহজেই এই সকল সেবা গ্রহণ করতে পারবেন। এই টয়লেটে মোট ৪ টি পুরুষ টয়লেট, ৩ টি প্রশ্রাবখানা, ১টি মাতৃদুগ্ধ পান ও শিশু পরিচর্যা চেম্বার , ১টি গোসলখানা, ২টি নারী টয়লেট, ২টি পানীয় জলের ব্যবস্থা রয়েছে। রেলওয়ে স্টেশনে আগত যাত্রী, সহযাত্রী এবং স্টেশন কেন্দ্রীক জনগনের নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ওয়াটারএইড বাংলাদেশ ২০২১ সালে ৩ বছরের জন্য বাংলাদেশ রেলওয়ের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে।

এই বিভাগের আরও সংবাদ