রাজনীতি

আরও ২ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আরও দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (২ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে আন্দোলনে নিস্ত্রিয় থাকার কারণে তাদের বিরুদ্ধে বহিস্কারাদেশ এনেছে বিএনপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলার সদর উপজেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক সম্পাদক শাহ আলম খলিফা এবং সদস্য রাজীব মাস্টারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

এই বিভাগের আরও সংবাদ

এর আগে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোমবার (১ জানুয়ারি) আরও ৬ নেতাকে বহিষ্কার করে বিএনপি।

বহিষ্কারকৃতরা হলেন নীলফামারী জেলাধীন ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোমিনুর রহমান, সিলেট জেলাধীন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি কছির আলী, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সানু, ঢাকা জেলাধীন দোহার থানা বিএনপির অর্থ-সম্পাদক জাফর ইকবাল জাহিদ, ফরিদপুর জেলাধীন সদরপুর থানার অন্তর্গত কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক ইউসুফ ব্যাপারী।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ডাক দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে দলটি। এমতাবস্থায়, দলের অনেক নেতাকর্মী বিভিন্নভাবে আন্দোলনে না থেকে নিস্ত্রিয় ও অন্যদলের প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে অভিযোগ যাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিএনপি তাদের বহিস্কার করেছে।

এই বিভাগের আরও সংবাদ