Uncategorized

বিএনপি-জামায়াতের ওপর আল্লাহ নারাজ হয়ে গেছেন: তথ্যমন্ত্রী

বিএনপি-জামায়াতের ওপর আল্লাহ নারাজ হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭ আসনের নৌকা প্রতীকের প্রার্থী হাছান মাহমুদ।

শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের গোয়ালপুরা বাজার, কোদালা বাজার, চা বাগান এলাকাসহ কয়েকটিস্থানে গণসংযোগ শেষে তিনি এ মন্তব্য করেন।

এই বিভাগের আরও সংবাদ

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে গিয়ে ফিলিস্তিনে বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন। আমি সরকারের তথ্যমন্ত্রী হিসেবে প্রতিদিন এর বিরুদ্ধে কথা বলেছি। বিএনপি-জামায়াতের ওপর আল্লাহ নারাজ হয়ে গেছেন। কারণ তারা ফিলিস্তিনের এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে একটি কথাও বলেনি। তাদের নেতা তারেক রহমান কথা বলতে নিষেধ করেছে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত আজ পর্যন্ত একটি শব্দ ইসরায়েলের বিরুদ্ধে উচ্চারণ করেনি। কারণ একটি বড় রাষ্ট্র নাখোশ হতে পারে। তারা আজকে ইসরায়েলের দোসর ও মোনাফেক হিসেবে আবির্ভূত হয়েছ। সুতরাং, এদের চিনে রাখতে হবে।

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করে যাচ্ছে। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, রেললাইন বানাচ্ছে এবং শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই দিচ্ছে। অন্যদিকে বিএনপি নির্বাচন বর্জনের নামে দেশের সম্পদ নষ্ট করে দিচ্ছে।

তিনি বলেন, ক্ষমতায় এসে আমরা ২৭টি দেশকে পেছনে ফেলে এখন পৃথিবীর ৩৩তম অর্থনীতির দেশে রূপান্তরিত হয়েছে। দেশে যদি আজকের এই উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে হয় তাহলে আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।

তথ্যমন্ত্রী আরও বলেন, আমি জানি, অনেকে বিএনপি ঘরানার মানুষ আছে। তাদের মধ্যেও অনেকে আমাকে ভোট দেয়। রাঙ্গুনিয়ায় আগেও এমপি, মন্ত্রী ছিল। কেউ একটি মসজিদ ভবন বানিয়েছে দেখিয়ে দিতে পারবেন না। মসজিদের মধ্যে কিছু টাকা দিয়েছে বা এক-দুই টন টিআর দিয়েছে বলতে পারবে?

তিনি বলেন, গত ১৫ বছর সবার জন্য আমার দরজা খোলা রেখেছি, পাঁচ বছর পর আমি আপনাদের দুয়ারে এসেছি, আপনারা দয়া করে আপনাদের দুয়ারটি আমার জন্য খুলে দিবেন। ৭ জানুয়ারি সবাইকে সাথে নিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন সেই প্রত্যাশা রইল।

এই বিভাগের আরও সংবাদ