রাজনীতি

বিএনপির কর্মসূচি আরও ২ দিন বাড়ল

দ্বাদশ নির্বাচনের ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ২ দিন বাড়ালো বিএনপি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্মসূচির সময় বাড়ানোর তথ্যটি জানান।

এই বিভাগের আরও সংবাদ

রিজভী বলেন, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির তিনদিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির শেষ দিন আজ বৃহস্পতিবার। গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির সময় বাড়ানো হয়েছে। এটি আগামী শুক্রবার ও শনিবার পর্যন্ত চলবে।

এই বিভাগের আরও সংবাদ