Uncategorized

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে বসছে আ.লীগ

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে বৈঠকে বসবে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিকাল ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

এই বিভাগের আরও সংবাদ

এদিন সকালে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আজ ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধির সঙ্গে বিকালে একটি বৈঠক হবে। সে কারণে নেত্রীকে বলে আমি রংপুর যাইনি।’

প্রসঙ্গত, প্রসঙ্গত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণার অংশ হিসেবে রংপুরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে রয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ