Uncategorized

নাইজেরিয়ার জাতিগত সংঘাতে নিহত ১৬

নাইজেরিয়ায় জাতিগত সংঘাতে ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রোববার মধ্যরাতে প্লেটু রাজ্যের মুশু গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ওই অঞ্চলে পশুপালক ও কৃষকদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর আরব নিউজ।

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলটি ‘মধ্যবলয়’ নামে পরিচিত। সেখানে বেশ কয়েকটি জাতিগত ও ধর্মীয়ভাবে ভিন্নমতাবলম্বী জাতিগোষ্ঠী বাস করে। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে গোষ্ঠীগত সংঘাতে কয়েক শ মানুষের প্রাণ গেছে। অঞ্চলটির উত্তর ভাগে বেশিরভাগ মুসলিম এবং দক্ষিণে প্রধানত খ্রিস্টানরা বসবাস করে। বছরের পর বছর ধরে তারা জাতিগত এবং ধর্মীয় সংঘাতের মধ্যদিয়ে যাচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ

এসব সংঘাতকে প্রায়ই মুসলিম পশুপালক ও প্রধানত খ্রিষ্টান কৃষকদের মধ্যকার জাতিগত-ধর্মীয় দ্বন্দ্ব হিসেবে তুলে ধরা হয়। তবে জলবায়ু পরিবর্তন ও কৃষি সম্প্রসারণও এসব সংঘাতের অন্যতম কারণ।

এ বছরের মে মাসে অঞ্চলটিতে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘাতে ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারায়।

এই বিভাগের আরও সংবাদ