বাগেরহাট

চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনী কেন্দ্র কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাগর মন্ডল, চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা: বাগেরহাটের চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়নের নৌকা প্রতীকের নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চ

রবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ নির্বাচনী কেন্দ্র কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল মণ্ডরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রনজিত বাড়ৈ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মুকুল কৃষ্ণ মণ্ডল, রবীন্দ্রনাথ ঘরামী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পিনাক ভূষণ রায়, কেন্দ্র কমিটির উপদেষ্টা দেবকী মল্লিক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট প্রতাব মন্ডল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পরিমল হীরা, কাশীনাথ বিশ্বাস, হায়দার আলী, সাধারণ সম্পাদক সুবোধ রায়, রেবতী মন্ডল, ব্রজেন্দ্রনাথ বিশ্বাস, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন কান্তী বাড়ৈ, সাধারণ সম্পদাক মোঃ রেজাউল, ইউপি সদস্য অনিমেশ পান্ডে, সুভাষ মণ্ডল, কবিতার রানা প্রমুখ। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ