বগুড়া

হিরো আলমের প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমের নির্বাচনী প্রচারণায় বাধা দিয়ে তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজারে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ জানান তিনি।

হিরো আলম বলেন, ‘মুরাদপুর বাজারে গণসংযোগ করতে গেলে নৌকার সমর্থকরা বাধা প্রদান করে। এই বাজারে নৌকার প্রচার ছাড়া কোনো প্রার্থীর গণসংযোগ করতে দেওয়া হবে না বলে ধাক্কা দিয়ে মোবাইল ছিনিয়ে নিয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, ‘আমার জানা মতে উক্ত ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত নয়। তারা এমপি প্রার্থী তানসেনের অনুসারী হতে পারে।’

নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন বলেন, ‘সংবাদ পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে গিয়াছিলাম। তার অভিযোগ সঠিক নয়। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। বগুড়া-৪ আসনের নৌকার প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এই বিভাগের আরও সংবাদ