রাজনীতি

জাতীয় পার্টি রাজনৈতিক মিত্র, মান-অভিমান হতেই পারে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতীয় পার্টি আমাদের রাজনৈতিক মিত্র। গণতন্ত্র রক্ষায় আমরা একসঙ্গে কাজ করেছি। এখন একটু মান-অভিমান হতেই পারে।

তবে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকলে ভালো ফল করতে পারবে, বলেন তথ্যমন্ত্রী। বুধবার রাজধানীর সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, বিএনপি যেভাবে গাড়িতে আগুন দিয়ে অবরোধ পালন করছে, তা বিশ্বে নজিরবিহীন। গুপ্ত জায়গা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করছেন। এ দলটি সন্ত্রাসী সংগঠনের চেয়েও ভয়ঙ্কর। এদের বিষয়ে কথা বলতেও লজ্জা হয়।

বিএনপিকে সরকার গা ঢাকা দিতে বলেনি বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, অপরাধ করায় বিএনপি নেতারা গর্তে লুকিয়ে আছেন। প্রকাশ্যে আসতে তারা ভয় পাচ্ছেন।

এই বিভাগের আরও সংবাদ