কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ১১ ডিসেম্বর সোমবার রাত ৯ টা ৩০ মিনিটে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা সদর থানাধীন ১১৩ আপার যশোর রোড, ডাক বাংলার মোড়স্থ হোটেল সবুজ বাংলা (আবাসিক) এর মধ্য হতে মোঃ ওমর ফারুক হাওলাদার (৪১), পিতা-মৃত: আঃ লতিফ হাওলাদার, সাং-মুলগ্রাম, থানা ও জেলা-পিরোজপুর’কে গ্রেফতার করে।
উক্ত গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন অপরাধ ১৩ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত মোঃ ওমর ফারুক হাওলাদার (৪১) সদর কোর্ট, পিরোজপুর এর জিআর নং-২৯৪/২০২০ এর ওয়ারেন্টভুক্ত আসামী। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্হা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সদর দপ্তরের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার ( এডিসি , হেডকোয়ার্টার , কেএমপি ) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা, ১২ ডিসেম্বর মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।





