বাগেরহাট

চিতলমারীতে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান

সাগর মন্ডল, চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা: বাগেরহাটের চিতলমারীতে কাননচক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার গুহকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টায় বিদ্যালয়ের এস এম সি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনিকা রানী মজুমদারে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম ও মোঃ মনিরুজ্জামান।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাফ্ফর হোসেন খান, ইউপি সদস্য শাহীন মোল্লা, সমাজ সেবক মহেন্দ্র নাথ রায়, রবীন্দ্রনাথ মÐল, কমলেশ বিশ্বাসসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষাথী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকা রানী বিশ্বাস।

এই বিভাগের আরও সংবাদ