বাঘেরহাটে এক দল যুবকের ভিন্ন রকম প্রয়াস


বাগেরহাট জেলার একদল স্বেচ্ছাসেবি তরুন নিজ উদ্যোগে দেশের চলমান আতংক ডেঙ্গুর বিস্তার, ভয়াবহতা ও প্রতিকার নিয়ে স্কুলে স্কুলে সচেতনতামূলক ক্যাম্পেইন করে আসছে।
এই ক্যাম্পেইন গুলোতে তারা মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামুলক আলোকচিত্র তুলে ধরার পাশাপাশি নিজহাতে ডেঙু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার লক্ষে শিক্ষার্থীদের সাথে নিয়ে নিজ বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার করা এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছ বিতারণ ও বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এছাড়াও ভবিষ্যৎ এ সেচ্ছাসেবী নানামুখী কাজ হাতে নেওয়ার উদ্যোগ রয়েছে বলে জানান দলের নেতৃত্বস্থানীয়রা।
এরই মাঝে এসব উদ্যোগের কারনে স্থানীয়দের ভূয়সী প্রশংসায় বাসছেন এই যুবকরা। স্থানীয় উপজেলা ভাইস-চেয়ারম্যান(বাঘের হাট সদর) রিজিয়া পারভীন বলেন, “যুবকরা জাতীর প্রত্যাশা। জাতীর যেকোনো প্রয়োজনে তারা এগিয়ে আসবে। আমাদের এলাকার এই যুবকরা যে ধরনের উদ্যোগ বাস্তবতায়ন করতেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। আমি তাদের কর্মকান্ড সম্পর্ক অবহিত আছি”। এছাড়াও তিনি এই যুবকদের সেচ্ছাসেবী কাজে সব সময় সহযোগীতা করবেন বলেন আশা ব্যক্ত করেন!
এই যুবকদের প্রতিনিধি সাব্বির আহমেদ রনি জানান, আমরা নিজ জায়গা থেকে নিজ প্রয়াসে আমাদের পরিবেশ,আমাদের সমাজ তথা আমাদের দেশকে সুন্দর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।
ভবিষ্যতে শিশু,নারী ও তরুণদের নিয়ে নিয়ে আমরা এমন আরো অনেক কার্যক্রম পরিচালনা করতে চাই।এ ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করতে গেলে আমাদের বহুমুখী সমস্যার সম্মুখীন হতে হয়। অর্থের যোগান না হওয়ায় অনেক সময় আমাদের কার্যক্রম ব্যহত হয়। তারপরেও আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
উল্লেখ্য যে, এর আগে ১১ জুলাই -সম্বিলনি মাধ্যমিক বিদ্যালয়,১৩ জুলাই হাজী আরিফ প্রাথমিক বিদ্যালয়, ২২ জুলাই আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,১ আগস্ট যদুনাথ কলেজিয়েট স্কুল এন্ড কলেজ,১৪ সেপ্টেম্বর দশানি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই যুবকরা সচেতনামুলক সেচ্ছাসেবী কর্মসূচি বাস্তবায়ন করেন।





