আইন ও আদালত

রাজনীতিবিদদের সহনশীল থাকার আহ্বান প্রধান বিচারপতির

রাজনীতিবিদদের একে অপরের প্রতি সহনশীল থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শনিবার কৃষিবিদ ইনন্সটিউিটে জাতীয় মানবাধিকার কমিশনের এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ

প্রধান বিচারপতি বলেন, রাজনীতিতে মতভেদ থাকতেই পারে। তবে রাজনীতিবিদরা পরস্পরের প্রতি শ্রদ্ধা না থাকলে ভবিষ্যত প্রজন্ম ক্ষতিগ্রস্ত হতে পারে।

দেশের সকল নাগরিকের মত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মানবাধিকার রয়েছে। তা রক্ষায় গুরুত্ব দেন প্রধান বিচারপতি।

বিনা বিচারে দীর্ঘদিন কারাবাস ও পাবনায় মানসিক রোগীদের বিষয়ে পদক্ষেপ নিতে জাতীয় মানবাধিকার কমিশনকে আহ্বানও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ