Uncategorized

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের যুক্তরাষ্ট্র গমন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডবিøউসি, এফএডবিøউসি, পিএসসি সস্ত্রীক এবং একজন সফরসঙ্গীসহ এক সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ১২ নভেম্বর ২০২৩, রবিবার ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ‘প্যাসিফিক এয়ার ফোর্সেস’-এর কমান্ডারের আমন্ত্রণে আগামী ১৩-১৬ নভেম্বর ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্রের হিকাম এয়ারফোর্স বেস-এ অনুষ্ঠিতব্য “প্যাসিফিক এয়ার চীফ্স সিম্পোজিয়াম ২০২৩” এ যোগদান করবেন।

এই বিভাগের আরও সংবাদ

বিমান বাহিনী প্রধান উক্ত সিম্পোজিয়ামে বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সম্মানিত প্যানেল মেম্বার হিসেবে “হিউম্যানিট্যারিয়ান অ্যাসিট্যান্ট অ্যান্ড ডিজাস্টার রিলিফ (এইচএডিআর)” এর উপর বক্তব্য প্রদান করবেন। এছাড়াও তিনি অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানগণের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

সম্মানিত বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফর শেষে ১৯ নভেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

এই বিভাগের আরও সংবাদ