রাজধানী

সহিংসতা: রাজধানীতে আরও ১৪ মামলা

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় নতুন করে আরও ১৪টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি।

এই বিভাগের আরও সংবাদ

তিনি জানান, আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় আরও ১৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে পল্টন থানায় ৩টি, বাড্ডা ২টি, বংশালে ১টি, মুগদা ১টি, সবুজবাগ ১টি, ওয়ারী ১টি, ডেমরা ১টি, যাত্রাবাড়ী ১টি, মিরপুর ১টি, তেজগাঁও শিল্পাঞ্চল ১টি, বনানী ১টি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে গতকাল বুধবার রাজধানীতে আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় করা বিভিন্ন মামলায় ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ নিয়ে গত ২১ অক্টোবর থেকে গতকাল বুধবার পর্যন্ত ২ হাজার ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এই বিভাগের আরও সংবাদ