রাজধানী

মহাখালীতে আগুন, আতঙ্কে দড়ি বেয়ে নামছেন অনেকে

রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবনে থাকা অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। কেউ কেউ ঝুঁকি নিয়ে ১৪ তলার ওই ভবন থেকে দড়ি বেয়ে পাশের ভবনে নামছেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ভবনটিতে আগুন লাগে।

এই বিভাগের আরও সংবাদ

শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার পর ভবনটিতে থাকা বহু মানুষ ভবনের ছাদে জড়ো হয়েছেন।

এর আগে বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ৫টা ৭মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের আটটি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভবনে বহু মানুষ আটকে আছেন। আটকে পড়াদের উদ্ধারে আমরা কাজ করছি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান রাফি আল ফারুক।

এই বিভাগের আরও সংবাদ