রাজশাহী

পুঠিয়ায় নিজ শয়নকক্ষে যবকের আত্মহত্যা

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় এক যুবক আনান্দ ঘোষ (৩২) তার নিজ শয়নকক্ষে আত্মহত্যা করেছে। আনান্দ ঘোষ পৌরসভার কৃষ্ণপুর গ্রামের স্বর্গীয় কার্তিক ঘোষের ছেলে। স্থানীয় কাউন্সিলর বলেন,তার বাবা মা নেই, এবং তার স্ত্রী সন্তানও নেই জীবনটা একরকম ছন্নছাড়া ছিল।

আনন্দ’র একমাত্র ভাই গোবিন্দ ঘোষ বলেন,সকাল ৯ টার দিকে ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না আসলে দরজা ভেঙ্গে দেখি, তীরের সাথে ঝুলে রয়েছে আমার ভাই।

প্রতিবেশিরা এগিয়ে এসে তীর থেকে মরদেহ নামানো হয়। পরে স্থানীয় থানা এসে মরদেহ’র সুরতহাল সম্পূর্ণ করে কেও আপত্তি ও বাদী না হওয়ায় মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর কর হয়।

এই বিভাগের আরও সংবাদ