বাগেরহাট

রামপালে বিভিন্ন স্থানে গণসংযোগ ও উন্নয়নের লিফলেট বিতরণে এ্যাড.শেখ নবীরুজ্জামান বাবু

স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাগেরহাটের রামপালে বিভিন্ন স্থানে মোটরসাইকেল শোডাউন, গণসংযোগ, পথসভা ও উন্নয়নের লিফলেট বিতরণ করেন বাগেরহাট-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. শেখ নবীরুজ্জামান বাবু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার প্রত্যয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বুধবার (১৮ অক্টোবর) বিকেলে রামপালের ফয়লা বাস স্ট্যান্ড থেকে মোটরসাইকেল শোডাউন শুরু করে উপজেলার চেয়ারম্যানের মোড়, গুনাই ব্রিজ হুড়কা সহ বিভিন্ন স্থানে জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে রামপাল-মোংলার নেতা-কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগ, উন্নয়নের লিফলেট বিতরণ ও পথসভা করেন। বাগেরহাট-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক সাবেক ছাত্রনেতা এ্যাড. শেখ নবীরুজ্জামান বাবু।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চয়ন মন্ডল,বাগেরহাট জেলা ছাত্রলীগের উপ গণশিক্ষা সম্পাদক মোঃ শাহরিয়ার হোসেন রুবেল, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ জান্নাত হোসেন জান্নাহ, সুব্রত মন্ডল, মোঃ সাজ্জাদ হোসেন, উজ্জ্বল ইজারাদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ