কেএমপি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং চোলাই মদসহ গ্রেফতার ১২


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১)রাজু সাহানী@লসমী(৫৯), পিতা-মৃত: বসন্ত সাহানী, সাং-হেলাতলা, থানা-খুলনা; ২) মোঃ মহাইমিন ইসলাম শিশির(১৯), পিতা-মোঃ শরিফুল ইসলাম, সাং-টুটপাড়া সেন্ট্রাল রোড, থানা-খুলনা; ৩) মোঃ আলামিন শেখ(৩৮), পিতা-আব্দুল কুদ্দুস শেখ, সাং-বাগমারা মেইন রোড, থানা-খুলনা; ৪) মোঃ শাহাবুল সর্দার(৩৬), পিতা-মৃত: ইসলাম সর্দার, সাং-৩১/২ নবীনগর গোবরচাকা, থানা-সোনাডাঙ্গা মডেল; ৫) মোঃ হাসিবুর রহমান(৩৩), পিতা-মোঃ হাফিজুর রহমান, সাং-বড় বয়রা জংশন রোড, থানা-খালিশপুর; ৬) মোঃ সাইদুর রহমান সুমন (৪৩), পিতা-মৃত: সিরাজ উদ্দিন, সাং-বি কে রায় রোড, থানা-সোনাডাঙ্গা মডেল; ৭) আখি আক্তার(২৩), পিতা-আজিম হাওলাদার, সাং-মোহাম্মদনগর, থানা-লবণচরা; ৮) মোঃ নজরুল ইসলাম(৫০), পিতা-মৃত: নুর মোহম্মাদ হাওলাদার, সাং-পুরাতন যশোর রোড, থানা-খালিশপুর; ৯) সাহেব আলী হাওলাদার@মনা(৩০), পিতা-মৃত: আব্দুর রহমান, সাং-পুরাতন যশোর রোড কাস্টম্স মোড়, থানা-খালিশপুর; ১০) শেখ সুমন ফেরদৌস সবুজ(৪৮), পিতা-মৃত: শেখ আয়ুব আলী, সাং-মিরেরডাঙ্গা, থানা-খানজাহান আলী; ১১) আজাদ শেখ(৪৮), পিতা-মৃত: আমজাদ শেখ, সাং-পূর্ব মশিয়ালী, থানা-খানজাহান আলী এবং ১২) মোঃ জয়নাল আবেদীন লিমন হাওলাদার(২৩), পিতা-মোঃ জলিল হাওলাদার, সাং-বাদুরতলী, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-মেগার মোড়, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ২৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ৪৪ লিটার চোলাই মদ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৯ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সদর দপ্তরের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার ( এডিসি , হেডকোয়ার্টার , কেএমপি ) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা, ১৭ অক্টোবর মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।





